প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষ করেছেন। সরকার গঠনের পর এটি ছিল তার প্রথম জাতিসংঘ সফর। এই সফরে তিনি ১১টি বিমান কেনার জন্য বোয়িংয়ের সঙ্গে চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
সফরে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।





