টালিউড অভিনেত্রী সোহিনী সরকার প্রথম সন্তানের মা হয়েছেন। রবিবার এক বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। এই সুখবরটি শোভন-সোহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
মাস দুয়েক আগেই দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা হওয়ার খবর জানিয়েছিলেন সোহিনী। এর আগে ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন সোহিনী ও শোভন গাঙ্গুলি। দুই বছরের দাম্পত্যের পর এবার তিনজনের সংসার হলো তাদের। পুত্রসন্তান আসার খবরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম।









