দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান সম্প্রতি ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই সময়কার তীব্র ব্যথা নিয়েও তাকে অনেকবার শুটিং করতে হয়েছে। অভিনয়ের শুরুতে এই কষ্ট নিয়ে সেটে কথা বলতে অস্বস্তি হতো তার।
শ্রুতি হাসান আরও বলেন, পুরুষ সহ-অভিনেতারা অস্ত্রোপচারের পর ব্যথার কথা জানালে শুটিংয়ের সময়সূচি বদলানো হতো। কিন্তু নারীদের এই স্বাভাবিক শারীরিক কষ্টকে সেভাবে গুরুত্ব দেওয়া হতো না। তিনি মজা করে বলেন, পুরুষদের পিরিয়ড হলে চুক্তিতেই বিশেষ ছুটির উল্লেখ থাকত। তার এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন অভিনেত্রী সোহা আলী খান।









