মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করানো হচ্ছে। যুবসমাজকে ধ্বংস করাই এর মূল লক্ষ্য। তিনি বলেন, এখনই মাদকের লাগাম টেনে না ধরলে দেশের যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। এই মাদকবিরোধী যুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও জোর দেন। তিনি বলেন, বিভিন্ন পাত্রে পানি জমে থাকলে সেখানে ডেঙ্গুর মশা জন্মাতে পারে, তাই নিয়মিত এসব স্থান পরিষ্কার রাখতে হবে। কেরাণীগঞ্জের কালিন্দী ইউনিয়নের তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।



