অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে সম্প্রতি জনসমক্ষে দেখা গেছে। মাতৃত্বকালীন সময়ে তার শারীরিক পরিবর্তনে অনেকেই চমকে গেছেন। কেউ কেউ তার চেহারা নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন।
সন্তান জন্মের পর ক্যাটরিনার এই নতুন রূপ অনেকের কাছেই ছিল অজানা। এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা।









