বিজয় সেতুপতি অভিনীত ‘মহারাজা’ ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছিল, বিশেষ করে চীনে। এবার এই ছবির দ্বিতীয় সিক্যুয়েল ‘মহারাজা ২’ আসছে বলে নিশ্চিত করেছেন অভিনেতা। পরিচালক নিথিলান সামিনাথান তাকে সিক্যুয়েলের গল্প শুনিয়ে মুগ্ধ করেছেন। সেতুপতি আরও জানিয়েছেন, মূল ছবিটির হলিউড রিমেক তৈরি হলে তিনি পারিশ্রমিক ছাড়াই কাজ করতে রাজি আছেন।
প্রায় ২০ কোটি টাকা বাজেটে নির্মিত ‘মহারাজা’ বিশ্বজুড়ে প্রায় ১৯০ কোটি টাকা আয় করেছিল। ছবিটির সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে এর হলিউড অভিযোজনের পথও প্রশস্ত করেছে। ছবির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, একটি এজেন্সি ছবিটির হলিউড রিমেক তৈরির স্বত্ব কিনে নিয়েছে এবং আগামী বছর এর নির্মাণকাজ শুরু হতে পারে।









