মহাকাশ খাতের বেসরকারি কোম্পানিগুলোতে বিশ্বজুড়ে বিনিয়োগ গত এক বছরে দ্বিগুণেরও বেশি বেড়ে ২৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্রিটিশ বিনিয়োগ প্রতিষ্ঠান সেরাফিম ও রেলম ইনস্যুরেন্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিনিয়োগকারীরা এখন শুধু সম্ভাবনাময় নতুন কোম্পানির দিকে নয়, বরং যারা বাস্তবে প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়িক সাফল্য দেখাতে পারছে, তাদের দিকে বেশি ঝুঁকছেন।
বিশেষ করে স্পেসএক্সের আইপিও আসার পর মহাকাশ খাতে বিনিয়োগের চিত্রে বড় পরিবর্তন এসেছে। বিনিয়োগের বড় অংশ যাচ্ছে আর্থ অবজারভেশন, কক্ষপথে উৎপাদন এবং স্যাটেলাইট সরবরাহব্যবস্থা সংশ্লিষ্ট কোম্পানিতে। পৃথিবী পর্যবেক্ষণ প্রযুক্তি এখন অনেকটাই প্রতিষ্ঠিত এবং এই খাতে বড় সম্ভাবনা তৈরি হচ্ছে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।






