বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা বা ডলারের ওপর নির্ভরতা কমাতে টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে। এখন থেকে বিদেশি ব্যাংকের নন-রেসিডেন্ট টাকা অ্যাকাউন্ট (এনআরটিএ) বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে এই লেনদেন সম্পন্ন করা যাবে।
নতুন এই ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে প্রাপ্ত অর্থ ভোস্ট্রো হিসাবে জমা হবে এবং তা বাংলাদেশের রপ্তানিকারকের অনুকূলে টাকায় পরিশোধ করা হবে। এলসি, চুক্তি ও ইনভয়েস আগের মতোই অনুমোদিত বৈদেশিক মুদ্রায় হলেও প্রচলিত বিনিময় হার অনুযায়ী টাকায় রূপান্তর করে লেনদেন নিষ্পত্তি করা যাবে।






