নতুন এক গবেষণায় দেখা গেছে, যেসব প্রতিষ্ঠানের পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের কন্যা সন্তান রয়েছে, তাদের প্রতিষ্ঠানে সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) মান উন্নত হয়। ২০১৭ সালে জার্নাল অব ফাইন্যান্সিয়াল ইকোনমিকস-এ প্রকাশিত এই গবেষণা অনুযায়ী, কন্যা সন্তানের জন্মের পর পুরুষ নির্বাহীদের প্রতিষ্ঠানে নারী কর্মী নিয়োগ ও তাদের বেতন বৃদ্ধি পায়।
গবেষণায় আরও দেখা যায়, কন্যা সন্তান থাকা সিইওদের পরিচালিত কোম্পানিগুলোর সিএসআর রেটিং অন্যদের তুলনায় ৯.১ শতাংশ বেশি। এছাড়া, তারা বার্ষিক নিট আয়ের প্রায় ১০.৪ শতাংশ অতিরিক্ত অর্থ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচিতে ব্যয় করে। গবেষকেরা এই প্রভাবকে ‘কন্যা প্রভাব’ বা ‘ডটার ইফেক্ট’ হিসেবে অভিহিত করেছেন।





