চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১.৬০ শতাংশ। চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত) এ পর্যন্ত দেশে ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩.৮০ শতাংশ বেশি।





