পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী দল জাতীয় কংগ্রেসের আন্দোলনে যোগ দিতে গেছেন। তিনি সেখানে ইন্ডি জোটের প্রতিনিধি হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
কলকাতা ছাড়ার আগে মমতা বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে ৯২ লাখ নাম বাদ দেওয়া হয়েছে, যা দেশের মানুষের সঙ্গে প্রতারণা। তিনি অভিযোগ করেন, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং পুলিশ দিয়ে ভোট করানো হয়েছে। তিনি আরও বলেন, যত অত্যাচার করা হবে, আন্দোলনকারীদের আওয়াজ তত বাড়বে এবং তারা এই আন্দোলনকে সমর্থন করেন।















