ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, এ দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র এবং সেখানে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির চেষ্টা গ্রহণযোগ্য নয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মন্ত্রী আরো বলেন, প্রয়োজনে লাখ লাখ মুসলিম জীবন উৎসর্গ করে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে। তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে মক্কা ও মদিনার বিরুদ্ধে যেকোনো হুমকি সম্মিলিতভাবে প্রতিহত করা যায়।



