নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী অভিযান জোরদার করেছে। ঢাকা মহানগরসহ ৩১ জেলায় পরিচালিত এই অভিযানে গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৪৬টি তদারকি দল পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্য অনুসরণ এবং কৃত্রিম সংকট রোধে গুরুত্ব দেয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন, অতিরিক্ত মূল্য আদায়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং নকল পণ্য তৈরির মতো বিষয়গুলো যাচাই করা হয়।






