ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎ-মুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান। তিনি বলেন, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মধ্যে থেকেই দ্বিপক্ষীয় সব সম্পর্ক নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের হাইকমিশনার হিসেবে নিয়োগ এবং আসন্ন 'তরঙ্গ শক্তি' মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য আসে। তবে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশের দেওয়া তিনটি শর্ত প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র কোনো মন্তব্য করেননি।






