অভিনেত্রী রাধিকা আপ্তে মনে করেন, ভারতীয় সিনেমায় প্রেম, সম্পর্ক, যৌনতা ও নারীর আকাঙ্ক্ষা নিয়ে আগের চেয়ে অনেক বেশি গল্প হচ্ছে। তবে নারীর যৌন আকাঙ্ক্ষা ও সম্পর্কের জটিলতা নিয়ে কাজ করার সময় নির্মাতাদের এখনো 'ডিমের ওপর হাঁটার' মতো সাবধানে এগোতে হয়। তিনি বলেন, মানুষ খুব দ্রুত কোনো কিছুতে আপত্তি জানায়, যা শিল্পের জন্য বড় সমস্যা।
রাধিকা আরও জানান, 'লাস্ট স্টোরিজ ৩' মুক্তির আগে এক সাক্ষাৎকারে তিনি ভারতীয় সিনেমায় নারীর যৌনতা, আকাঙ্ক্ষা ও সম্পর্কের গল্প বলার সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, দর্শক পরিবর্তন দেখতে প্রস্তুত হলেও সামাজিক ও নৈতিক চাপের কারণে তা সহজে আসে না।









