অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুবের ভক্তদের মধ্যে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিবাদ দেখা যায়। তবে এই দুই তারকার মধ্যে সম্পর্ক বন্ধুত্বের। জোভান সম্প্রতি এক ফেসবুক পোস্টে ভক্তদের এই বিবাদ থামাতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভক্তরা একে অপরের সঙ্গে ঝগড়া করলেও তারা দুজন প্রায় ১৩ বছর ধরে কাছের বন্ধু এবং নিয়মিত আড্ডা দেন।
জোভান আরও বলেন, ‘যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের। ভালোবাসাটা আমাদের। আপনারা ফ্যান হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করেন, আর আমরা প্রতিযোগী হয়ে একসঙ্গে আড্ডা দিই।’ ক্যারিয়ারের শুরুতে ‘ঝালমুড়ি’ নাটকে একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।




