অভিনেত্রী জেনিফার উইঙ্গেট সম্প্রতি তার বিয়ে নিয়ে মুখ খুলেছেন। গত জুলাই মাসে যুক্তরাজ্যের ওয়েলসে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে খ্রিস্টান রীতিতে ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর কেন এটি গোপন রাখা হয়েছিল, এই প্রশ্ন অনেকের মনেই ছিল।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, তারকা হওয়ার কারণে ব্যক্তিগত জীবন পুরোপুরি গোপন রাখা প্রায় অসম্ভব। তিনি আরও জানান, ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার সম্পর্কে সীমাবদ্ধ নয়, পরিবার, বন্ধু এবং পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও গুরুত্বপূর্ণ। জীবনে একবার মন ভাঙলেই সব শেষ হয়ে যায় না, জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলে।




