বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে একটি প্রসাধনী সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে জনপ্রিয় গায়িকা সেলিন ডিওন ও অভিনেত্রী সিমন অ্যাশলের সঙ্গে তার আনন্দঘন মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে সেলিন ডিওন দীর্ঘদিন পর মঞ্চে ফিরে তার গান পরিবেশন করেন, যা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
গান শেষে ঐশ্বরিয়া সেলিনকে উষ্ণ আলিঙ্গন ও চুম্বন করেন। পরে তারা একসঙ্গে নাচতেও দেখা যায়। তারকাদের এই স্বতঃস্ফূর্ত মেলামেশা অনুরাগীদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে কেন্ডেল জেনার ও অ্যান্ডি ম্যাকডোয়েলসহ আরও অনেক বিশ্ব তারকা উপস্থিত ছিলেন।




