ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির এক স্বজন (১৮) কে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখা নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা পর অভিযুক্তকে আশুগঞ্জ থানায় নেওয়া হয়।
শিশুটির মা জানান, বিয়ের অনুষ্ঠানের মধ্যে অভিযুক্ত তরুণ শিশুটিকে নিজ ঘরে নিয়ে যান। পরে সন্দেহ হলে শিশুটির লাশ পাশের একটি ঘরে পাওয়া যায়। শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।








