টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা জানিয়েছেন। তিনি বলেন, একাধিক সম্পর্কে আঘাত পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং আত্মহত্যার কথাও ভেবেছিলেন।
২০০৩ সালে প্রথম বিয়ে, এরপর আরও দুটি বিয়ে ও বিচ্ছেদের সম্মুখীন হয়েছেন শ্রাবন্তী। এই কঠিন সময়ে তিনি নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা থেকে নিজেকে সামলে নিয়েছেন। বর্তমানে তিনি নিজের কাজে মনোযোগ দিচ্ছেন এবং রাজনীতিতেও যুক্ত আছেন।









