স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল এক দশকেরও বেশি সময় রিয়াল মাদ্রিদে কাটানোর পর নতুন অধ্যায় শুরু করেছেন। তিনি মাদ্রিদের আরেক ক্লাব গেতাফেতে যোগ দিয়েছেন, যেখানে তার বেতন রিয়ালের চেয়ে প্রায় ৯০ শতাংশ কম। ৩৪ বছর বয়সী এই রাইটব্যাক জানিয়েছেন, অর্থ নয়, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা এবং পরিবারের সান্নিধ্যই তার এই সিদ্ধান্তের মূল কারণ।
কারভাহাল গেতাফের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছেন। নিজের শহর মাদ্রিদে থাকা এবং পরিবারের স্বাচ্ছন্দ্যকে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি মনে করেন, গেতাফের প্রকল্পটি তাকে অনুপ্রাণিত করছে এবং তিনি রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ক্লাবকে এগিয়ে নিতে চান। কোচ হোসে বোরদালাসের অধীনে কাজ করতেও তিনি আগ্রহী।





