বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান থেকে বাদ পড়েছেন সালমান এফ রহমান। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে। এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ থেকেও বাদ পড়েন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে কারাগারে থাকা সালমান এফ রহমান নিজ প্রতিষ্ঠানের পর্ষদ থেকেও বাদ পড়লেন। বিএসইসি জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়েছে। শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন সালমান এফ রহমানের ভাই আহমেদ সোহেল ফসিহুর রহমান।







