মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি বিরতি শেষে আবারও অভিনয়ে ব্যস্ত হয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি নাটক ‘নৈশ অপেরা’ ও ‘কর্মফল’। দুটি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। ‘নৈশ অপেরা’ ১১ ঘণ্টায় এক মিলিয়ন দর্শক দেখেছে।
অভিনয়ের পাশাপাশি তিনি ব্যবসায়ও যুক্ত হয়েছেন। তবে এটি কোনো বিশেষ চিন্তা থেকে নয়, বরং পেশাগত কাজের পাশাপাশি অন্য কোনো পেশা না থাকলে কাজ করা কঠিন হতে পারে এমন ভাবনা থেকেই ব্যবসায় আসা। তিনি সবসময় ভিন্ন গল্প ও চরিত্রে কাজ করতে চান এবং দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান।





