বলিউড তারকা আমির খানের অভিনীত সিনেমা 'সিতারে জমিন পার' প্রায় ৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে ফিরছে। ২০২৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি জাপানে মুক্তি পাবে ২০২৭ সালের বসন্তে। জাপানি পরিবেশক গিক পিকচার্স সিনেমাটির জাপান মুক্তির ঘোষণা দিয়েছে। সেখানে এটি 'সিতারে! দ্য মিরাকল টিম অব স্টারডাস্ট' নামে পরিচিত হবে।
আমির খানের জাপানে মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা ছিল ২০১৮ সালের 'দঙ্গল'। 'সিতারে জমিন পার' ২০০৭ সালের 'তারে জমিন পার'-এর সিক্যুয়েল না হলেও এটিকে আধ্যাত্মিক উত্তরসূরি বলা হচ্ছে। আর. এস. প্রসন্ন পরিচালিত এই সিনেমাটি ২০১৮ সালের স্প্যানিশ কমেডি 'চ্যাম্পিয়নস'-এর রিমেক। এতে আমির খান একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন, যিনি প্রতিবন্ধী প্রাপ্তবয়স্কদের একটি দলকে প্রশিক্ষণ দেন।






