বলিউড অভিনেতা অনিল কাপুর জানিয়েছেন, বিয়ের আগে তার স্ত্রী সুনিতা কাপুর একটি শর্ত দিয়েছিলেন যে তিনি রান্নাঘরে ঢুকবেন না। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, স্ত্রীর এই শর্ত তাকে আরও কঠোর পরিশ্রম করে সফল হতে অনুপ্রাণিত করেছিল। অনিলের ভাষ্যমতে, তিনি সেই দায়িত্ব নিয়েছিলেন এবং আজও সুনিতাকে রান্নাঘরে যেতে হয়নি।
তিনি আরও বলেন, সুনিতার এই শর্ত তার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। অনিল ও সুনিতার দীর্ঘ দাম্পত্যজীবনে সুনিতার সহযোগিতা এবং পাশে থাকার কথা অনিল বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন। তাদের তিন সন্তান রয়েছে।






