রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে সালমান খান নেট দুনিয়ার ট্রোলিং সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিযোগী ইউটিউবার ‘স্কাউট’-এর মন্তব্যের জেরে তিনি বলেন, ‘ভাই মোটা হয়ে গেছে’— এই ধরনের মন্তব্য করে ট্রোল করা হয়।
সালমান লাইভ শোতে নিজের টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে ট্রোলারদের উদ্দেশ্য করে বলেন, ‘করো এবার ট্রোলিং! আগে নিজেদের চেহারার দিকে তাকাও।’ তিনি প্রতিযোগীদের আচরণ ও নিয়মভঙ্গ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।









