কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ ও উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সালাহউদ্দিন আহমদের সম্পদের স্বচ্ছ হিসাব প্রকাশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে ২০০৭ সালে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন ও মাছের ঘের দখলের অভিযোগসহ বিভিন্ন মামলার তথ্য তুলে ধরেন। তিনি গুলশানে সালাহউদ্দিন আহমদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও অন্যান্য সম্পদ এবং সন্তানদের বিদেশে পড়াশোনার ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন।



