বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২০২৭ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মেরিন শিক্ষানবিশ (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি বা সমমান পাস বাংলাদেশি পুরুষ নাগরিকেরা এই কোর্সে আবেদন করতে পারবেন। মোট ৩৭০টি আসনের জন্য আগামী ১ জানুয়ারি থেকে প্রশিক্ষণ শুরু হবে।
আবেদন গ্রহণ চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ডিইপিটিসি-নারায়ণগঞ্জ, ডিইপিটিসি-বরিশাল এবং এসপিটিআই-মাদারীপুর কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা, প্রশিক্ষণ এবং ইউনিফর্ম প্রদান করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে।










