বাংলাদেশ সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৩০৯ জন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সৌদি সরকারের প্রতি সংহতি প্রকাশ করছে এবং হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।
হুতিদের হামলার ফলে মুসলিম বিশ্বে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীও হামলার নিন্দা করেছেন।









