অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, বাংলাদেশে অনেক জায়গায় নিরাপত্তার অভাব রয়েছে, যা সাধারণ মানুষ বিশেষ করে নারীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক।
তিশা বলেন, 'সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না।' তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং যেকোনো পরিস্থিতিতে তাদের নিরাপত্তা বাড়ানো দরকার। তিনি সোনার গয়না পরে চলাফেরার প্রসঙ্গেও বলেন যে, এটি নিয়ে ঘোরার চেয়ে পরে চলাফেরা করাই শ্রেয়।





