দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা মান্দানা সম্প্রতি তার বহুভাষিক ক্যারিয়ার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। বিভিন্ন ভাষায় অভিনয় করতে গিয়ে তার উচ্চারণের ত্রুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল হচ্ছে। তবে এই বিষয়ে রাশমিকা বলেছেন যে তিনি কোনো নির্দিষ্ট ভাষার বিশেষজ্ঞ নন, বরং বিভিন্ন ভাষায় কাজ করতে গিয়ে প্রতিটি ভাষার সঙ্গে তার একটি সম্পর্ক তৈরি হয়েছে।
তার মাতৃভাষা কোদাভা টাক হলেও, অভিনয় জীবনে তাকে কন্নড়, তেলেগু, তামিল এবং হিন্দি ভাষায় কাজ করতে হয়েছে। তিনি মনে করেন, ভিন্ন ভাষার দর্শকের সঙ্গে তাদের ভাষায় কথা বলার চেষ্টা করাটা তাদের প্রতি সম্মান জানানোর একটি উপায়। উচ্চারণের নিখুঁত হওয়ার চেয়ে চেষ্টা, শেখার আগ্রহ এবং দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরি করা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন।









