মিয়ানমার ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।



