বগুড়ার কাহালু উপজেলায় আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।
এ সময় উপজেলার বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্টসহ প্রায় ২১টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে এই রক্ষণাবেক্ষণ জরুরি বলে জানিয়েছে কাহালু জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহাদৎ হোসেন। সাময়িক এই অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।




