রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে ফুটবল খেলতে গিয়ে আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়েন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার (৪৭)। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মাঠের একটি ভিডিওতে দেখা যায়, খেলার এক পর্যায়ে আফসার হঠাৎ উপুড় হয়ে পড়ে যান। বন্ধুরা তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তার মৃত্যুতে সহকর্মী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






