ফারিহা ফারাহীর নতুন মৌলিক গান ‘ময়না রে’ প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর ও কণ্ঠ ফারিহার নিজের। শোভন রায় সংগীতায়োজন করেছেন এবং ভিডিও নির্মাণ করেছেন মাহতিম শাকিব। ঢাকা ডান্স কোম্পানি কোরিওগ্রাফির দায়িত্বে ছিল। গান ও ভিডিও উভয় ক্ষেত্রেই সাধারণ শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখে একটি সহজ, প্রাণবন্ত ও উপভোগ্য উপস্থাপনা তৈরির চেষ্টা করা হয়েছে।
ফারিহা জানান, নিজের লেখা ও সুরের গান নিয়ে নিয়মিত কাজ করার পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশ বিমানবাহিনীতে ১২ বছরের চাকরিজীবন শেষ করে বর্তমানে তিনি নিজের ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি সংগীতকেও তিনি ক্যারিয়ারের একটি অংশ হিসেবে এগিয়ে নিতে চান। বাবার অপ্রকাশিত বা পুরোনো কাজগুলো নতুন সংগীতায়োজনে সামনে আনার পরিকল্পনাও করছেন তিনি।









