প্রয়াত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক তাঁর মৃত্যুর আগে লেখা ‘বাংলাদেশ জামায়াত-ই-ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ নিয়ে মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন, দলটি প্রাসঙ্গিক থাকতে চাইলে আধুনিকায়ন ও সংস্কার প্রয়োজন। ১৯৭১ সালে নিজেদের ভূমিকার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাওয়া, নেতৃত্বের আধুনিকায়নসহ পাঁচটি পরামর্শ দিয়েছেন তিনি।
বইটিতে আবদুর রাজ্জাক উল্লেখ করেছেন যে, ১৯৭১ সালের ছায়া এখনো জামায়াতের ওপর কাজ করছে এবং এই ইতিহাসকে উপেক্ষা করা দলটিকে জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করছে। তিনি আরও বলেন, জামায়াতের সাংগঠনিক অনমনীয়তাও পুনরুজ্জীবনের পথে বড় বাধা, যা তরুণ প্রজন্মের সঙ্গে দূরত্ব তৈরি করছে।









