স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) থেকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলিকৃতদের মধ্যে রয়েছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) এবং সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়া, এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার এসপি এবং এসআরবির উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।





