পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেবে। তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস এবং দেশবিরোধী অপচেষ্টা জনগণ কখনও মেনে নেবে না। শুক্রবার চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনঃগঠনে কাজ করছে। তিনি অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত। তিনি শেখ হাসিনার দেশে ফিরে এসে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণের দাবি জানান।





