প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ রা’য়াদ আল হুসেইনের সঙ্গে এক মধ্যাহ্নভোজ বৈঠকে মিলিত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে শান্তি, সংলাপ ও সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া, জাতিসংঘকেন্দ্রিক বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার বিষয়েও মতবিনিময় করেন তারা।






