পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, প্রায় দুই থেকে চার বছর আগে তিনি তাঁর এক চলচ্চিত্র সহশিল্পীর প্রেমে পড়েছিলেন। তবে তিনি অভিনেতার নাম প্রকাশ করেননি।
সাবা বলেন, 'সে এখন বিবাহিত। বিষয়টি সত্যিই অদ্ভুত লাগে। আমি তাঁর প্রেমে পড়েছিলাম, হয়তো তাঁর চরিত্রের প্রেমে পড়েছিলাম।' তিনি আরও স্পষ্ট করেন যে তিনি কোনো টেলিভিশন অভিনেতার কথা বলছেন না, বরং একজন চলচ্চিত্র অভিনেতার কথা বলছেন। ১৪ বছর বয়সী ভাগনির একটি মজার মন্তব্য তাঁকে এই প্রেম থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল বলে জানান তিনি।




