ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি এলাকায় এক বাঙালি মুসলিম পরিবারকে বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন ‘মাসুম’ জানিয়েছে, গত ১৩ আগস্ট ডাবলু শেখ ও তাঁর তিন ছেলে—কায়েম, রাজাউল এবং আসমাউলকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করে বিএসএফ। পরিবারের অভিযোগ, বৈধ ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়েছে।
সংগঠনটি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং চারজনকে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। তাদের মতে, বাংলাভাষী বা নির্দিষ্ট সম্প্রদায়ের হওয়ার কারণে কাউকে বাংলাদেশি তকমা দেওয়া আইনত দণ্ডনীয়।








