পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় পূজার আগেই নবান্ন থেকে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং বা মহাকরণে স্থানান্তরিত হতে চলেছে। আগামী ১০ অক্টোবর মুখ্যমন্ত্রীসহ আরও ৫ মন্ত্রীর দপ্তর মহাকরণে চালু হবে। ঐতিহ্যবাহী এই ভবনটির সংস্কার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয় নবান্নে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। সম্প্রতি বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাইটার্স বিল্ডিংয়ে সচিবালয় ফিরিয়ে আনার ঘোষণা দেন। সংস্কারের পর পূজার আগেই এই ঐতিহাসিক ভবনে দাপ্তরিক কাজ শুরু হবে।





