বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন। নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘শাক: ট্রাস্ট নো ওয়ান’-এ তাকে একজন মায়ের চরিত্রে দেখা যাবে, যিনি নয় বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে মরিয়া চেষ্টা করছেন।
রেন্সিল ডি’সিলভা পরিচালিত এই ক্রাইম থ্রিলারটি সম্পর্কের টানাপোড়েন, অবিশ্বাস এবং একের পর এক রহস্যে মোড়া। এতে পরিণীতির পাশাপাশি অভিনয় করেছেন সোনি রাজদান, অনূপ সোনি, জেনিফার উইঙ্গেট প্রমুখ। সিরিজটি আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে।









