প্রখ্যাত হলিউড অভিনেতা নিকোলাস কেজ লস অ্যাঞ্জেলেসের মালিবুতে তার সমুদ্রতীরবর্তী বাড়িতে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে একটি হোটেলে অবস্থান করছেন। গত সেপ্টেম্বরে ভারী বৃষ্টিপাত ও উপকূলীয় ভাঙনের ফলে তার বাড়ির কাছে প্রায় ৬০ ফুট চওড়া ও ২৫ ফুট গভীর ভূমিধস সৃষ্টি হয়। এতে অভিনেতার ড্রাইভওয়ে ও ডেক ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়।
প্রায় ৪,০০০ বর্গফুটের এই বিলাসবহুল সম্পত্তিটি অভিনেতা ১০.৫ মিলিয়ন ডলারে কিনেছিলেন। দুর্যোগের পর থেকে তিনি নিজস্ব বাসস্থানে ফেরার নির্দিষ্ট তারিখ না থাকায় হোটেলে থাকছেন।








