পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির নারীদের শরীর, চেহারা, সৌন্দর্য, বয়স ও ব্যক্তিগত জীবনকে রসিকতার বিষয় বানানোর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, কোনো ব্যক্তি বা কনটেন্ট ক্রিয়েটরের নাম উল্লেখ না করলেও, এই ধরনের মন্তব্য বা কনটেন্ট তৈরি করা গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক মাধ্যমে এমন সমালোচনা উঠলে হানিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, নারীরা কারও সম্পত্তি নয় এবং তাদের শরীর বা চেহারা জনসমক্ষে আলোচনার বিষয় হওয়া উচিত নয়। তিনি কনটেন্ট নির্মাতা ও দর্শকদের সচেতন হওয়ার আহ্বান জানান, যাতে এ ধরনের নেতিবাচক কনটেন্ট জনপ্রিয় না হয়।









