অভিনেত্রী নাজিফা তুষি সম্প্রতি ‘রইদ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবং ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। তিনি জানান, ক্যারিয়ারের শুরুতে এমন সাফল্য ভাবেননি। তুষি বলেন, ‘একসময় অনেকে আমাকে বলেছিল, হাওয়ার পরে আমি নাকি হাওয়া হয়ে গিয়েছি। আমার কাজ নেই। কিন্তু আমি নীরবে কাজ করে গেছি। ধৈর্য ধরেছি।’
তিনি আরও বলেন, ‘এ বছর যে এত কিছু পাব, ভাবিনি। এখন সব কাজ পাশাপাশি সময়ে চলে আসায় আমার কাছে মনে হচ্ছে, এ বছরটা বেশি বেশি হয়ে গেছে। আমার রঙিন এ সময় যেন ফুরিয়ে না যায়। মন থেকে চাই, রঙিন সময়টা থেকে যাক। কারণ, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই।’ তুষি নারীকেন্দ্রিক চরিত্রের অভাব নিয়েও কথা বলেন এবং মূলধারার বাণিজ্যিক সিনেমায় নিজের অভিষেক নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।






