দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি সামাজিক মাধ্যমে তার কিছু নতুন ছবি পোস্ট করেছেন। স্নিগ্ধ গোলাপি পোশাকে ফুরফুরে মেজাজে ধরা দেওয়া জয়ার মিষ্টি হাসি ভক্তদের মন কেড়েছে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, 'কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই এই হাসিগুলো চলে আসে'।
অভিনেত্রীর এই ছবিগুলো সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। অনেকেই তার তারুণ্যদীপ্ত রূপের প্রশংসা করে মন্তব্য করেছেন যে, জয়াকে দেখে মনে হয় বয়স যেন ১৮। তার এই চিরসবুজ লুক ভক্তদের মুগ্ধ করেছে এবং তাকে 'তিন পুরুষের ক্রাশ' বলেও অভিহিত করেছেন কেউ কেউ।






