জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর অভিনেতা আসিফ খান ‘বিগ বস ২০’-এর ঘরে তার এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন। পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
অধিনায়কত্ব নির্বাচন নিয়ে আলোচনার সময় আসিফ খান বলেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না!’ তার এই মন্তব্যে অন্য প্রতিযোগীরা প্রতিবাদ জানিয়ে বলেন, গোঁফ থাকা বা না থাকার সঙ্গে পুরুষত্বের সম্পর্ক নেই।






