অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান সম্প্রতি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছেন। অল্প সময়ের ব্যবধানে তাঁর অভিনীত ‘আপনপর’, ‘আনারকলি’ ও ‘মায়ার মানুষ’ নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি ‘তোমার ঠিকানায়’ নামে তাঁর নতুন একটি একক নাটক হিয়া এন্টারটেইমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, যেখানে তিনি নতুন রূপে হাজির হয়েছেন।
সাদনিমা জানান, অল্প সময়ে এতগুলো নাটক মুক্তি এবং সেগুলোর দর্শকপ্রিয়তা তাঁকে আনন্দিত করেছে। খায়রুল বাসারের সঙ্গে বারবার জুটি বাঁধা প্রসঙ্গে তিনি বলেন, এটি দর্শকের চাহিদার প্রতিফলন। তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন। তিনি মনে করেন, ব্যস্ততাই জীবনের নিয়ম এবং তিনি কাজের প্রতি নিষ্ঠাবান থাকতে চান।




