অভিনেত্রী সোনী রাজদান সম্প্রতি তাঁর অভিনয়জীবনে বিয়ের পর আসা কঠিন সময়ের কথা স্মরণ করেছেন। আশির দশকে ক্যারিয়ার শুরু করা সোনী ১৯৮৬ সালে মহেশ ভাটকে বিয়ে করার পর কাজ পাচ্ছিলেন না। তিনি জানান, অনেকেই মনে করতেন প্রতিষ্ঠিত পরিচালকের স্ত্রী হিসেবে তাঁর আর কাজ করার প্রয়োজন নেই। এই ধারণা তাঁকে ক্ষুব্ধ করেছিল এবং নিজের পরিচিতি প্রতিষ্ঠার জন্য তাঁকে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে।
সোনী রাজদান শুধু মহেশ ভাটের স্ত্রী বা আলিয়া ভাটের মা হিসেবে পরিচিত হতে চাননি। চার দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। 'বুনিয়াদ'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি আবারও পরিচিতি লাভ করেন।






